
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। রাজনগর-বালাগঞ্জ সড়কের হারুন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর সকালে রাজনগর উপজেলার রাজনগর-বালাগঞ্জ সড়কের হারুন মার্কেট এলাকায় মেদেনিমহল গ্রামের তপুর মিয়ার স্ত্রী সাজনা বেগম (৪০) সড়কের পাশ দিয়ে হাটছিলেন। এ সময় রাজনগরগামী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১২-৩৬৬৭) তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.