
স্টাফ রিপোর্টার : নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং আন্ধেরি হেলফি, জার্মানির অর্থায়নে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক ব্যবস্থাপনা করেন সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এবং রেজাউল কবির জায়গিরদার রাজা। উক্ত চক্ষু শিবিরে ৫০০ এর অধিক চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া ৯৮ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা হয়। রোগীদের হাসপাতাল থেকে যাবতীয় ঔষধ এবং কালো চশমা প্রদান করে ডিসচার্জ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.