
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষ রোপন ও সংবাদকর্মীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদকর্মীদের মধ্যে চারা বিতরণ করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাংবাদিক শাহজাহান মিয়া, মো: মাহবুবুর রহমান রাহেল, মোক্তাদির হোসেন সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বলেন, এই উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণকে উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.