![]()
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১ অক্টোবর বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২ জনকে জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মো: আনিসুল ইসলাম জানান, ভবিষ্যতে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.