
এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় সৈকত দেবনাথ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সৈকত ওই গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে।
সন্ধ্যায় কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৈকতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে কোনো একসময় সৈকত নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের পর বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.