
আব্দুর রব : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার ২০২৫-২৭ সনের নব-গঠিত ১৫০ সদস্যের কমিটির অভিষেক ও (নিসচা) প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শনিবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।
নিসচা উপজেলা কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনে সভাপতিত্বে ও নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম এবং যুগ্ন সস্পাদক হালিমাতুছ সাদিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়াম্যান রাহেনা বেগম হাছনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন (নিসচা) বড়লেখা শাখার উপদেষ্টা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ.কে.এম শফিউল আলম, পৃষ্টপোষক বড়লেখা ফাজিল মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, মাষ্টার সামছুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, থানার এস আই দেবল সরকার, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মোহাম্মদ মস্তফা উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম,আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, পৃষ্টপোষক কাশেম আহমদ প্রমুখ।
এসময় নিসচা উপজেলা শাখার ২০২৫-২৭ সনের অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমাদাদুল ইসলাম। নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম এবং নিরাপদ সড়কের জন্য জনগণকে সচেতন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.