
বিকুল চক্রবর্তী : বই পড় নিজেকে বিকশিত করো এই উদ্দেশ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়া প্রতিযোগীতায় অংশ নিয়েছে ২১ হাজার শিক্ষার্থী।
রবিবার ১৯ অক্টোবর বই পড়া উৎসবে অংশনেয়া এ সব শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে সাড়া জাগানো এই অনুষ্ঠানের। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ প্রদানে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল আলম সিদ্দিকি, যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ, বইপড়া উৎসবের পরিচালক শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি ও অগ্রনী ব্যাংক এর ম্যানেজার দেবাশীষ দাশ ও শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় বিগত ১১ আগস্ট থেকে শ্রীমঙ্গল উপজেলার ৩৬টি বিদ্যালয়ে আয়োজন করা হয় এই বই পড়া প্রতিয়োগীতা।
মুকুল, ফুল ও ফল এই তিন বিভাগে অংশনেয়া প্রতিযোগীদের মধ্যে ৫০জনকে বিজয়ী ঘোষনা করে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.