
আব্দুর রব : বড়লেখায় উপজেলা প্রশাসন ও নিসচা’র যৌথ উদ্যোগে বুধবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা’র উপজেলা সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, থানার এসআই দেবল চন্দ্র সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই ১৯৯৩ সালের পহেলা ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ। এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দ নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নিসচা’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.