
স্টাফ রিপোর্টার : জাকের পার্টির পক্ষে দেশবাসীর ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে মৌলভীবাজার শহরে র্যালী বের করেছে। বুধবার ২৯ অক্টোবর সন্ধ্যায় এম.সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জাকেরপার্টির মৌলভীবাজার জেলা সভাপতি আলহাজ্ব এম. রহমান আজাদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মির্জা মনসুর আলী, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা জাকেরপার্টির সভাপতি ফেরদৌস আলম সুমন, সাধারন সম্পাদক বিপুল হাসান সিপাত, কুলাউড়া উপজেলা জাকেরপার্টি সাধারণ সম্পাদিকা কাকলি বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: সুমন আহমেদ ও ফয়সাল আহমেদ মহসিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.