
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা কেজি স্কুল অউনার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫ অক্টোবর বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহবন্দর কেজি স্কুলের অউনার ইমদাদুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ ছাদিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শাহ আব্দুল অদুদ, খালেদ চৌধুরী, মায়া ওয়াহেদ, এডভোকেট মুশতাক আহমদ মম, এম মুহিবুর রহমান মুহিব।
সভায় বিভিন্ন দিক বিশ্লেষণ করে মৌলভীবাজার জেলার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজার কেজি স্কুল অউনার এসোসিয়েশন এর ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। খালেদ চৌধুরীকে আহবায়ক ও প্রকৌশলী জহিরুল ইসলাম জাকিরকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়। এছাড়াও সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা সদস্যরা হলেন মায়া ওয়াহিদ, ডাঃ ছাদিক আহমদ, অধ্যাপক শাহ আব্দুল অদুদ, ইমদাদুল হক চৌধুরী, মুশতাক আহমেদ, এম মুহিবুর রহমান মুহিব।
সভায় আগামী তিন মাসের মধ্যে উপজেলা কমিটিসহ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন এর প্রস্তাব গৃহীত হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন কেজি স্কুলের অউনাররা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.