
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট পূর্ব ইউনিয়নের শ্যামরকোনা, শিমূলতলা ও নতুন বাজার—এই তিনটি বাজার যেন এক উৎসবমুখর অধ্যায়ের সাক্ষী। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নাসের রহমানের পা পড়েছে প্রায় প্রতিটি দোকানে, পথে পথে, পথচারীর চোখে চোখ রেখেছে, কুশল বিনিময় করেছে এবং মানুষের বিশ্বাস ও আশা টের পেয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজারু৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী এম নাসের রহমান গণসংযোগ শেষে সাংবাদিকদের জানান, আজকে চাঁদনীঘাট পূর্ব ইউনিয়নের শ্যামরকোনা, শিমূলতলা আর নতুন বাজার আমরা এসব বাজারের প্রায় সব দোকানে গণসংযোগ করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিফলন ধানের শীষের প্রতি। ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের বিপুল বিজয় হবে। সেটা আমি অত্যন্ত আশাবাদী।
মঙ্গলবার ১৮ নভেম্বর রাত ৮ টা পর্যন্ত গণসংযোগ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান একথা বলেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। ধানের শীষের প্রতি মানুষের আস্থা স্পষ্ট। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে—ও আমি অত্যন্ত আশাবাদী।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো: ফখরুল ইসলাম, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, জেলা যুবদলের সহসভাপতি মো. জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিনটি বাজারে গণসংযোগের সময় নাসের রহমানকে কাছে পেয়ে উপস্থিত মানুষজন উচ্ছ্বাসে ফেটে পড়েন। দোকানদার, পথচারী, সাধারণ মানুষ—হাত মেলান, হাসিমুখে কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থনের বার্তা দেন। প্রত্যেকবার জনতার সেই ঢেউ যেন নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তোলে।
গণসংযোগের মাঝখানে নাসের রহমান মৌলভীবাজারের দীর্ঘদিনের উন্নয়নুবঞ্চনার গল্প তুলে ধরেন। বলেন,
মৌলভীবাজারের মানুষ বহু বছর ধরে অবহেলিত। রাস্তাঘাটের বেহাল দশা, স্কুলুকলেজের দারিদ্র্য, স্বাস্থ্যসেবার ঘাটতি—এই সবের জন্য তারা স্বপ্নে বঞ্চিত। ধানের শীষ বিজয়ী হলে আমরা এই অবহেলিত অঞ্চলকে উন্নয়নের রোদের কাছে দাঁড় করাবো। রাস্তাুঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, যুবকদের কর্মসংস্থান—সবকিছুতেই কার্যকর পরিবর্তন আনব। মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, প্রতিটি গ্রামে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ, আধুনিক সুযোগুসুবিধা নিশ্চিত করা হবে। মেয়েদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান, বিজ্ঞানাগার ও পাঠাগার—সবই হবে আমাদের পরিকল্পনার অংশ। মৌলভীবাজারকে উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনটি বাজারে যখন জনতার সমর্থনের ঢেউ উচ্ছ্বাসিতভাবে ভেসে ওঠে, তখন মনে হয়—এই অঞ্চলের মানুষের প্রত্যাশা, তাদের স্বপ্ন ও তাদের বিশ্বাস সবই এক সঙ্গে বয়ে চলেছে। ধানের শীষের প্রতীক আজ শুধু ভোটের নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত মানুষের উন্নয়নকামী আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।
মৌলভীবাজারের পথচারী থেকে দোকানদার, সবাই যেন আজ একই সুরে বলে—এইবার ধানের শীষ!
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.