
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ‘মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় সমিত সোমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো শ্রীমঙ্গলে পৈতৃক বাড়িতে আসেন ফুটবলার শমিত সোম। ভারতের বিরুদ্ধে ২২ বছর পর জয়ের আনন্দ নিয়ে তিনি শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর গ্রামে নিজ বাড়িতে আসেন।
বুধবার ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার ‘মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে।
সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সভাপতি জুনেদ আহমেদ খান, সহ-সভাপতি জাকির আহমেদ রুমান, সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমদ, অর্থ সম্পাদক শিপন আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.