
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ শেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপি চেয়ারমান আবু মিয়া চৌধুরি। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম কমিটির শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: ছুরুক আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, কবি ও সাহিতিক সাদেক আহমদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
শেরপুর শ্যামরকোনা বয়েজ ক্লাবের সমুদত আহমদ মহন এর পরিচালনায় স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবসায়ী জুয়েল আহমদ, শফিউল হাসান, প্রবাসী রিজু আহমদ, মিজানুর রহমান, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক বকসি আক্তার উজ্জামান লিটন, দুরুদ আহমদ প্রমুখ।
বক্তারা প্রদেশ প্রদেশ প্রদেশ চাই, প্রদেশ নিয়ে বাঁচতে চাই, এই শ্লোগানকে সামনে রেখে ঘোষিত দাবীসমূহ হলো, ঘরে ঘরে গ্যাস সংযোগ, রাজনগরকে পৌরসভায় উন্নতিকরণ, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ব্রীজ-কালভাট স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষাকোটা প্রদান, মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সিলেট রেলওয়েতে ডুয়েল গেজ ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজারকে দ্রুত ‘পর্যটন জেলা’ বাস্তবায়ন, শমশেরনগর এয়ারপোর্টে দ্রুত আভ্যন্তরিণ ফ্লাইট চালু করণ, হাওর বিল রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দুই জোড়া ট্রেন বৃদ্ধিসহ নতুন ইঞ্জিন ও কোচ সংযোগ। সিলেটবাসীর ন্যায্য এই দাবী সমূহকে অবিলম্বে বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবী জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.