
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ মৃদু কম্পন টের পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন।
স্থানীয় বাসিন্দাদের জানান, কম্পনের স্থায়িত্ব খুব বেশি না হলেও আকস্মিক দুলে ওঠা স্পষ্টভাবে অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের মাত্রা ও উৎস সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় থেকে তথ্য আসলে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.