
আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ষ্টল খোলা হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। স্বগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক এসোসিয়েশনের সভাপতি খামারি আব্দুর রহিম মো: ইমতিয়াজ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.