
সাইফুল ইসলাম : মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ভেদ করে সূর্যের আলো উদয় হওয়াতে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূতি হচ্ছে।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মৌলভীবাজারে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্ঠিত এলাকা হওয়াতে ভোরবেলা থেকেই কুয়াশার চাদর, শিশিরে ভেজা প্রকৃতি ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে। ফুটপাতের দোকানে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।
এদিকে নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে জেলায় নবান্নের আনন্দ বইছে। গোলার নতুন ধানের সুবাস আর বিভিন্ন ধরনের পিঠা-পুলিতে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলিতে পিঠার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ভোজনরসিকরা।
তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। চা বাগানের শ্রমিক ও ভ্যানচালক ও রিকশাচালকরা। রিকশা চালক ওসমান, কৃষক আকরম আলীর ভাষ্য, রোদের দেখা মেলায় সকালবেলার স্বস্তিদায়কভাবে কাজ করতে পারছি ।
অপর দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো ঠান্ডাজনিত রোগ বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে। জেলা সদর সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, ২৭ নভেম্বর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.