
এস আর অনি চৌধরী : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ওরফে ফুল মিয়া ম্যান্ডেলা।
শনিবার ২৯ নভেম্বর দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিলে এ ঘোষণা দেন তিনি।
সভায় বক্তৃতাকালে ম্যান্ডেলা বলেন, আমার কর্মজীবন শুরু হয়েছে টি-প্ল্যান্টার্সে চাকরি দিয়ে। সেই সময় থেকে চা শ্রমিকদের প্রতি আমার আলাদা মায়া ও দায়িত্ববোধ তৈরি হয়। পরবর্তীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। এলাকার মানুষের উৎসাহ ও ভালোবাসায় এমপি পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি জনগণ আমাকে সমর্থন দেবেন এবং সেবা করার আরেকটি সুযোগ সৃষ্টি করবেন। এ অঞ্চলের তিনবারের নির্বাচিত সাবেক এমপি নবাব আলী আব্বাস খানের সহযোগিতা কামনা করছি। নতুন নেতৃত্ব গঠনে আপনার সহযোগিতা প্রয়োজন। নতুন মুখদের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
মতবিনিময় সভায় মাওলানা আসলাম রাহমানী, মামুনুর রশিদ, ডা. এম এ মুবিনসহ স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.