
আব্দুর রব : তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩০ নভেম্বর রোববার দুপুরে বড়লেখা পৌর ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসার শিক্ষক।
বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদল নেতা হিমেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদল নেতা ফয়জুর রহমান, পৌর ছাত্রদল নেতা রাশেদ, ইমন আহমদ, আহসান আহমদ, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাইমিন মাহিন, সাহাদাত হোসেন, আফজাল আহমদ, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্র হাবিব আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.