
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১ ডিসেম্বর বাদ আসর হযরত শাহ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকশী মিছবাহ উর রহমান, মো: হেলু মিয়া, মো: ফখরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো: ফয়ছল আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো: শামীম আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, পৌর যুবদল আহ্বায়ক মো: মাহবুবুর রহমান শিফনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর সুস্থতার জন্য দলীয়ভাবে চলমান দোয়া ও প্রার্থনা অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.