
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের কাপুয়া ব্রীজের নিকটবর্তী স্থান থেকে পুলিশ জামিল আহমদ (১৬) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, উপজেলার রাউৎগাও ইউনিয়নের দক্ষিন কৌলা গ্রামের বাসিন্দা দানু মিয়ার পুত্র ট্রলি চালক জামিল আহমদ (২০) গত ৫/৬ দিন থেকে নিখোঁজ ছিলো।
১ জানুয়ারী রোববার বিকেলে স্থানীয় লোকজন লাশ থেকে গন্ধ ছড়ানো বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী কাপুয়া নদীর পার্শ্ব থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.