
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছেলের হাতে এক নারী চা শ্রমিক খুন হওয়া ঘটনায় বাবা সত্যজিৎ রবিদাস বাদী হয়ে রোববার রাতে ঘাতক ছেলে চন্দন রবিদাসের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত নারী শ্রমিকের লাশের ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে পারিবারিকভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সোমবার সমকালে এ ঘটনার সংবাদ প্রকাশ হয়েছে।
১ জানুয়ারী রোববার বেলা দেড়টায় শমশেরনগর চা বাগানের রবিদাস শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটেছিল। কমলগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, নিহতের স্বামী ও ঘাতকের বাবা সত্যজিৎ রবিদাস বাদী হয়ে ছেলে চন্দন রবিদাসকে একমাত্র আসামী করে ২ জানুয়ারী সোমবার রাত নয়টায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘাতক ছেলেকে সোমবার আদালতে তুলে বিজ্ঞ হাকিমের সামনে স্বীকারুক্তিমূলক জবানবন্দি গ্রহন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছেলে স্বীকারুক্তিমূলক জবাবন্দি না দিলে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবার রিমান্ড প্রার্থনা করা হবে। মামলার বাদী ও নিহতের স্বামী সত্যজিৎ রবিদাস বলেন, ময়না তদন্ত শেষে সোমবার পারিবারিকভাবে নিহতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.