
স্টাফ রিপোর্টার : সংবাদ ও বিনোদনের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি মৌলভীবাজারের শীতার্ত মানুষের পাশে দাঁড়িছে। শীতের আগমনী বার্তা যখন জানান দেয়, ঠিক তখনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান এলাকায় অসহায় ও হত দরিদ্র শীতার্ত চা শ্রমিকদের মধ্যে কম্বল পৌছে দেয় এনটিভি পরিবার।
সূর্যের আলো নিভে যাওয়ার পর শুরু হয় কনকনে শীত। আর সকালে ঘন কুয়াশায় যখন মৌলভীবাজার জেলার সর্বত্র অনুভুত হতে থাকে শীত, ঠিক তখনই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। এনটিভি সংবাদ ও বিনোদনের পাশাপাশি বরাবরের মতো সকল দূর্যোগে মানবিক আবেদনে সাড়া দিয়ে আসছে। শনিবার ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের নাট মন্দির প্রাঙ্গনে অসহায় শীতার্ত দুই শত পরিবারের মধ্যে বিতরণ করা হয় কম্বল।
কম্বল বিতরণের আগে এনটিভি পরিবারের পক্ষে দু:স্থ ও হতদরিদ্র শীতার্ত চা শ্রমিক পরিবারের ঘরে ঘরে এনটিভি কার্ড পৌছে দেয়া হয়। আর এ সব কার্ড নিয়ে অত্যন্ত সুশৃংখলভাবে একে একে নিয়ে যান শীত নিবারণের কম্বল। শীতের শুরুতে অসহায় চা শ্রমিকরা নতুন কম্বল হাতে পেয়ে খুসিতে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাড়ি ফিরেন।
সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। পরে তিনি চা শ্রমিকদের হাতে তুলে দেন কম্বল। তিনি এনটিভির দেয়া সু-শৃংঙ্খল ভাবে কম্বল বিতরণের প্রসংসা করে বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি ভাবে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। শীতের তীব্রতার আগেই এনটিভি পরিবার চা শ্রমিকদের হাতে কম্বল তুলে দেয়া এটি সময়োপযোগী কাজ।
ভাড়াউড়া ডিভিশন এর জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, স্থান হিসেবে বাগানকে বেঁচে নেয়া ও শীতার্থ চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করায় বাগান কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া বিভিন্ন দূর্যোগে এনটিভি অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের আলাদা বৈশিষ্ট্য।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এনটিভি পরিবারকে ধন্যবাদ জানিয়ে চা শ্রমিক নেতা বলেন, এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠান চা শ্রমিকদের পাশে দাঁড়ালে উপকৃত হবে।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আহমেদ ফারুক মিল্লাদ, সাংবাদিক মু. ইমাদ উদ-দীন, মো: সাইফুল ইসলাম সহ বাগান পাঞ্চয়েত কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এনটিভি পরিবার চা বাগানে দুই শত পরিবারের মধ্যে কম্বল বিতরণের কাজ ক্ষুদ্র হিসেবে দেখার বিষয় নয়। এনটিভির ন্যায় সমাজের বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠান এভাবে অবহেলিত মানুষের পাশে দাঁড়ালে অনেটাই অসহায় মানুষের কল্যাণে আসবে। প্রতিবছর ডিসেম্বর মাসের মাঝামাঝি শুরু হয় শীতের তিব্রতা। শ্রীমঙ্গলে আজ ছিল সর্বনিম্ম তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় এ অঞ্চলে নেমে আসে দেশের সর্বনিম্ম তাপমাত্রা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.