
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা এম নাসের রহমান বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন।
মক্কার পবিত্র কাবা শরিফে তিনি দেশের সার্বিক শান্তি, জাতির কল্যাণ এবং মৌলভীবাজার - রাজনগর বাসীর উত্তর উত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করে দোয়া করেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগমুক্তি এবং সুস্থ জীবন কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.