
স্টাফ রিপোর্টার : ৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলা পাক হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করান জেলা পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.