
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে অতিদরিদ্র, দু:স্থ ও শীতার্ত
জনগনের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
২ জানুয়ারী সোমবার সকাল ১১ টায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান। কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ নব-নির্বাচিত সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তফাদার রেজুয়ানা ইয়াসমিন সুমি, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইয়া, আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মামুনুর রশিদ ভূইয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিরঞ্জন দেব নিটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.