
স্টাফ রিপোর্টার : ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দুস্কৃতিকারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি শনিবার একটি প্রতিবাদ মিছিল আয়োজন করেছে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, দুপুর ২টায় শমসেরনগর রোডের আনহার মেডিকেলের সামনে এ প্রতিবাদ মিছিল শুরু হবে। এতে মৌলভীবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জেলা বিএনপি মনে করছে, নির্বাচনের প্রাক্কালে একজন প্রার্থীর ওপর এমন আক্রমণ গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,“স্বাধীনভাবে নিজের মত প্রকাশ ও নির্বাচনী প্রচারণা চালানো একজন প্রার্থীর সাংবিধানিক অধিকার। শরিফ ওসমান হাদির ওপর হামলা দেশের গণতন্ত্রকে আহত করেছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ করবো।”
রিপন আরও বলেন,“মিছিলকে সফল করতে জেলার সর্বস্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানাই।”
জেলা রাজনৈতিক মহলে ইতোমধ্যে এ বর্বোরোচিত হামলা কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.