
স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, ন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা ও জাতীয় যুবনীতি-১৭ বাস্তবায়ন কল্পে মৌলভীবাজারে সুইজারল্যান্ডের অর্থায়নে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশন এর হল রুমে রূপান্তর এর আয়োজনে ‘আস্থা’ প্রকল্পের আওতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব মাধুরী মজুমদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেদী হাসান, জসীমউদ্দিন মাসুদ, আকমল হোসেন নিপু, এহসানা চৌধুরী, এস এ হামিদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের সিলেট বিভাগীয় সমন্বয়কারী হাসান তারেক।
আলোচনায় অংশগ্রহন করেন বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নাগরিক প্লাটফর্ম এর সদস্য বৃন্দ। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলা থেকে ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। শেষে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.