
শংকর দুলাল দেব : রাজনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে রাজনগর ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজনগর ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন সূত্রে জানাযায়, উপজেলার বয়োজেষ্ঠ্য গুণীজনদের পরামর্শে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যুব সমাজের মধ্যে মাদক ও সন্ত্রাস মুক্ত সুস্থ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্ঠির লক্ষ্যে দেশবরেণ্য শিল্পীদের সমন্বয়ে এ আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়। ১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় রাজনগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত ঢাকার সাইমুম শিল্পী গোষ্ঠী, সিলেটের স্বনামধন্য প্যারডী শিল্পী মাহফুজুর রহমান মারুফ, মৌলভীবাজারের অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। এছাড়াও এ অনষ্ঠানে ক্বিরাত ও ইসলামী ধারার নাটক পরিবেশন করা হবে বলে আয়োজকরা জানান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে বিকাল ২টায় রাজনগরে বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তি সমন্বয়ে এক র্যালী অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.