
পলি রানী দেবনাথ : ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। সভায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীসহ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.