
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহর ও সদর উপজেলায় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার শহরে পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর উদ্যোগে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী, রুপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো: শাহজাহান মিয়া, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন প্রমুখ। অতিথিরা প্রবাসীসহ সমাজের বৃত্তবানদের সাধ্যানুযায়ী শীতার্ত হতদ্ররিদ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.