
পলি রানী দেব নাথ : রেডিও পল্লীকন্ঠ পরিবারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন। এ উপলক্ষে মৌলভীবাজার স্থানীয় স্মৃতিসৌধে কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসান, মার্কেটিং ও অ্যাকাউন্টস অফিসার দুলাল রায়, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.