
স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎস ২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজারে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৭ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সবুজ দল ২-০ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ এর সভাপতিত্বে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমেদ, জেলা ক্রীড়া সংস্থ’ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমামুল হক রিপন, ফাহাদ আলম, তাওহিদ আহমেদ তারেক, জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব গোলাম মোর্শেদ, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সালেহ আহমেদ।
এছাড়াও উপস্তিত ছিলেন জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারীসহ জেলার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.