
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সহ ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমদ, এজাহার নামীয় আসামি কবির আহমদ, হিফজুর রহমান, পরোয়ানাভূক্ত আসামী তাহের আহমেদ চৌধুরী, শিবলু মিয়া, ছয়ফুল ইসলাম ও মো: জায়েদ মিয়া।
বড়লেখা থানার ওসি মো: মনিরুজ্জামান খান জানান, আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.