
আব্দুর রব : বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কর্তনের দায়ে ফারুক আহমদ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার মোহাম্মদনগর এলাকায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় টিলা কাটার প্রমাণ পাওয়ায় ফারুক আহমদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছেন। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.