
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত হয়ে ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন-এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন মাওলানা শেখ নুরে আলম হামিদী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা মুফতী হাবীবুর রহমান ক্বাসেমী , শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা ফিরদাউস আহমদ, মাওলানা শেখ হাদী আলম হামিদী, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ আদিল আলম হামিদী, মাওলানা আব্দুর রহীম নোমানী প্রমুখ।
মনোনয়ন ফরম গ্রহণ কালে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবো।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রতিনিধি হিসেবে সংসদে মানুষের কথা বলবো এবং এলাকার সার্বিক উন্নয়নে সততার সঙ্গে কাজ করে যাবো।
উল্লেক্ষ্য মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্বে ঘেষিত প্রার্থী ছিলেন দলের জেলা নির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাদ মাওঃ জয়নাল আবেদিন শাহেপুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.