
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।
বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো: এহসানুল হক (এহসান বিন মুজাহির), বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাইফুজ্জামান লিটন, কাজী জয়নাল আবেদীন প্রমুখ।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় তৃতীয় শ্রেণতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মাদরাসার সেরা ১৫জন মহিলা অভিভাবককে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কারে সম্মানিত করা হয়। মাদরাসার পক্ষ থেকে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়, যা অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে। মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং শুভাকাঙ্খীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় চারশ শতাধিক শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
উল্লেখ্য, বায়তুল আমান দারুল উলুম মাদরাসা ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ২৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮জন শিক্ষার্থী জিপি-এ ফাইভসহ অন্যরা শতভাগ পাশ করে সিলেট বিভাগে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।
এছাড়া গতবছর প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে ৭জন শিক্ষার্থী জিপিএ-ফাইভসহ সিলেট বিভাগে সেরা ফলাফল অর্জন করে। মাদরাসায় বর্তমানে হিফজ, নাজেরা, মাদানি নেসাবসহ পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
মাদরাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের মাদরাসাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.