
স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার স্থানীয় জিম্মি পাটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া।
তিনি বলেন, বিজয়ের মাসে এমন আয়োজন ছাত্রছাত্রীদের মেধা বিকাশের পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির প্রতি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের জন্য তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে বলেন বিজয়ের চেতনায় আদর্শ ছাত্র সমাজ গঠনে খেলাফত ছাত্র মজলিস এর নেতা কর্মিদের নিরলসভাবে কাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি শফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা আমেলা সদস্য আবু বকর আল মুন্না, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মো: হাদী আলম এবং সিলেট জেলা সহসভাপতি আবু তাহের মিসবাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.