
আব্দুর রব॥ বড়লেখা শিশুশিক্ষা একাডেমির এবারের পিইসি ও জেএসসি পরীক্ষায় এ-প্লাসসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৭ কৃতী শিক্ষার্থীকে ৩ জানুয়ারী মঙ্গলবার সংবর্ধনা দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খিজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, প্রভাষক তারেক আহমদ, অভিভাবক সদস্য হোসনা বেগম, শিক্ষক সালমান আহমদ, জান্নাতুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.