
স্টাফ রিপোর্টার : মৌললভীবাজারে গত কয়েকদিন থেকে জেঁকে বসেছে শীত। জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রী সেলসিয়াস।
রোববার ৪ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সেই সাথে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারণ মানুষের দূর্ভোগ বেড়ে চলেছে। ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক মহাসড়ক থেকে চা বাগান ও পাহাড়ি জনপদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.