
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি ভোরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী লালারচক এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।
শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে তিনি আরও জানান, ৪৬ বিজিবির দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.