কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে ৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এলাকা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া, আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী বিদ্যুৎ ভূষন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ করিম উদ্দিন, সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম পংকি, কাইয়ুম বক্ত প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.