
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি শনিবার বাদ এশা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।
মনুমূখ বিএনপির সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, আয়াছ আহমেদ, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান।
উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাদশা, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানি ইমরান, বদরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, আব্দুল মুমিন, মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ ইমরান সাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইসহাক আহমেদ রাহীন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.