রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা হলরুমে ৫ জানুয়ারি মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারাবদ্ধ আয়ের ৪% অর্থের এককালীন অনুদানের চেক চিকিৎসা ও শিক্ষা খাতে ছয় জন বীর মুক্তিযোদ্ধাদেরকে এক কালীন চেক প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। চেক বিতরণ কালীন সময়ে রাজনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অঃ দাঃ) কামরুন নাহার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত ইফতেকার হোসেন ভূইয়া, ও অন্যান্য মুক্তিযোদ্ধা ও অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। চেক প্রদানের ছবি আছে সঙ্গে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.