
স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজারের শেরপুর উপজেলার আইনপুর মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে সিলেট থেকে আগত তাঁর সফরসঙ্গী ৪১টি গাড়ির টোল ফি অগ্রিম পরিশোধ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন।
২১ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি জানান, দলের চেয়ারম্যানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আসা ৪১টি গাড়ির টোল ফি তিনি নিজ উদ্যোগে পরিশোধ করেছেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর ব্যক্তিগত গাড়ির টোল ফি নিজেই পরিশোধ করবেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত জনসভা শেষে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তারেক রহমান মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দেবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.