
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর ও রাজনগরে নির্বাচনী প্রচারণা, নাসের রহমানের উন্নয়ন পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরছেন স্ত্রী রেজিনা নাসের।
তিনি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে সরাসরি অংশ নিচ্ছেন নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের।
২৯ জানুয়ারি ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
রেজিনা নাসের ভোটারদের সঙ্গে ঘরে ঘরে দেখা করে নাসের রহমানের উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে মৌলভীবাজারে রাস্তাঘাট সংস্কার, শিক্ষাঙ্গন উন্নয়ন ও সামাজিক পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য মৌলভীবাজারের মানুষকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার শিকার হতে দিতে না। নাসের রহমান নির্বাচিত হলে আমরা সারা জেলার মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য কাজ করব।
স্থানীয়রা জানান, রেজিনা নাসেরের সরাসরি অংশগ্রহণ উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। ভোটাররা গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী নাসের রহমানের নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসেরের সহযোগিতা নিয়ে উচ্ছ্বাসিত ও সন্তুষ্ট সাধারণ মানুষেরা। তিনি বলেন, রেজিনা নাসেরের উপস্থিতি আমাদের প্রচারণাকে শক্তিশালী করেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি ধানের শীষ আবারও বিজয়ী হবে এবং মৌলভীবাজারে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।
স্থানীয় নেতারা জানান, এলাকায় ভোটাররা খুব উৎসাহিত। রেজিনা নাসেরের উপস্থিতি মানুষকে আরও বেশি সচেতন ও আন্দোলিত করছে। নির্বাচনী দিনে সমর্থন আগের মতোই দৃঢ় থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.