রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার ৫ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম, সাবেক সদস্য সচিব মোনায়েম খান তুলিফ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.