
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শহরের শাহ মোস্তফা রোডের মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী বৈঠক কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল এর পরিচালনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী বলেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতায় রিকশা মার্কার প্রার্থী মাওঃ শেখ নুরে আলম হামিদী-কে বিজয়ী করতে সাগঠানিক প্রচেষ্টা সমন্নিত করে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড, বাজার এবং গ্রামের ঘরে ঘরে রিকশা প্রতীক এবং প্রার্থীর সালাম পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংগঠনের সকল দায়িত্বরত নেতৃবৃন্দ, কর্মী ও সদস্যরা মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করবেন। জনশক্তিকে সমন্বিতভাবে ব্যবহার করে আগামী ১২ তারিখে রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
বৈঠকের অন্যান্য বিষয়, জেলা শাখার বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ ও জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা। গ্রামের ঘরে ঘরে এবং বাজারে প্রার্থীর প্রচার নিশ্চিত করার জন্য জেলাভিত্তিক টিম ও দায়িত্ব বন্টন হয় নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.