কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতদরিদ্র সাড়ে ৫শত শীতার্ত লোকের মধ্যে কম্বল ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ জন কৃষকের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেস অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র রমুজ মিয়া, কাউন্সিলর আনসার শোকরানা মান্না, রাসেল মতলিব তরফদার, সৈয়দ জামাল হোসেন, দেওয়ান আং রহিম মুহিন, আফজল মিয়া, রুহেল আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, শিউলী আক্তার শাপলা, আয়েশা সিদ্দিকা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.