কমলগঞ্জ প্রতিনিধি ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি’র ১ম ব্যাচের ক্লাস উদ্বোধন শুক্রবার ৬ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দিবাংশু দেবনাথের সভাপতিত্বে ও কবি হোসেন জুবায়ের এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেষার আহমেদ বদরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ নীহারেন্দু ভট্টাচার্য্য, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু), মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাক আহমদ খোকন, সাধারণ সম্পাদক দীপক কান্তি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক শ্যামল কুমার সিংহ, স্বাস্থ্যকর্মী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি’র ১ম ব্যাচের ক্লাস উদ্বোধন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.