স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বেসরকারি ফলাফল অনুযায়ি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো: শওকতুল ইসলাম শকু। এই আসনে মোট ১০৪টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৬৮,৩৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (জামায়াত) প্রার্থী মো: শাহেদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৩,৪৫৮টি। মোট ব্যবধান ছিল ১৪,৯২৩ ভোট। গণভোটে হ্যাঁ পেয়েছে ৮৩,৯৩০ আর না পেয়েছে ৬৭৯৩৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩,০৩০২০ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.